বড় ভাইয়ের বসতভিটার মাটি কেটে নিলো ছোট ভাই : থানায় অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | ৯:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে জোরপূর্বক বড় ভাইয়ের বসতভিটার পিড়া কেটে নেয়ার অভিযোগ উঠেছে। সেই ছোট ভাই হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ১নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন।

শুক্রবার বিকেলে পৌর এলাকার ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের আবদুর. রশিদ মজুমদার বাড়ির মৃত সামছুল হক পুতুলের দুই ছেলে দুলাল ও জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিরোধ চলে আসছে।

এ ঘটনায় দুলাল হোসেন বাদী হয়ে আছিয়া বেগম (৩০) ও তার স্বামী মোঃ জাকির হোসেন (৪০) কে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিনের সম্পত্তিগত বিরোধের জের ধরে দুলাল হোসেনের বসতভিটার মাটি জোরপূর্বক কেটে সবজি গাছ রোপন করে ছোট ভাই জাকির হোসেন ও তার স্ত্রী।

এ বিষয়ে বাধা প্রদান করলে অভিযুক্ত জাকির হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম তেড়ে আসে মারধর করার চেষ্টা করে। পরে দুলাল হোসেন ঘটনাস্থল ত্যাগ করায় প্রাণে রক্ষা পান।

এ বিষয়ে ভুক্তভোগী দুলাল জানান, তারই আপন ছোট ভাই জাকির হোসেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়রানি এবং মানসিক নির্যাতন করে আসছে। ঘটনার দিন বিকেলে বসতভিটার মাটি জোর করে কেটে নেয়ায় বাঁধা দেয়ায় কোন সময় তাকেসহ পুরো পরিবারকে প্রাননাশের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে।

বিজ্ঞাপন

জানতে চাইলে জাকির হোসেন বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বড় ভাই দুলালের সাথে এমন কোন ঘটনা ঘটে নি। বাজার ব্যবসায়ী সমিতির সামনে
নির্বাচনে তিনি প্রার্থী। তার নির্বাচনী কার্যক্রমকে বানচাল করতে এমন কাজ করছেন তার বড় ভাই। এমন টাই দাবী করেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন