চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ

মানুষের অধিকার আদায়ের মাধ্যমে আ.লীগ বিকশিত হয়েছে: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৯:২৫
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে। এই সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামীলীগ বিকশিত হয়েছে। আর বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুকে হত্যা করেছে স্বপরিবারে এবং শেখ হাসিনা দেশে পেরার পর গ্রেনেড হামলায়সহ ২১বার হত্যা করার অপচেষ্টা চালিয়েছে। রাখে আল্লাহ মারে কে।

শনিবার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আল্লাহ যেমন বঙ্গবন্ধুর হাতে এই দেশ স্বাধীন করেছেন, তেমনি চেয়েছেন বঙ্গবন্ধুর কন্যার হাতে এই দেশের মানুষকে মুক্তি দিতে। অর্থাৎ সামাজিক, রাজনীতিক ও অর্থনীতিক মুক্তি। যে মুক্তির স্বপ্ন পিতা মুজিব দেখিয়ে গিয়েছিলেন। এতবার হত্যার চেষ্টার পরও আল্লাহর অসীম রহমত ও দয়ায় আমাদের রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নন্দিত নেত্রী। তিনি বেঁচে থাকায় তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে এবং তিনি বেঁচে আছেন এই বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছেন, দেশকে কতটা পিছিয়ে দিয়েছেন, সেই তারা আবার মাথাছাড়া দিয়ে উঠছে। তাদের মোকাবিলা আমরা রাজপথেই করব ইনশাআল্লাহ। তারা ২০১৪-২০১৫ সালে অগ্নি সন্ত্রাস করে মানুষ কে পুড়িয়ে মেরেছে। তারা আবার সেই পথে হাটছে। বাংলাদেশের জনগণ তাদের সফল হতে দিবে না। আজকে যখন শেখ হাসিনা দেশকে ডিজিটাল করে এগিয়ে নিচ্ছেন, তখন তারা দেশকে পিছনে নিয়ে যেতে চায়। বাংলার মানুষ তা রাজপথে প্রতিহত করবে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি।

তিনি বলেন, ২০০১ সালের বিএনপি ও তাদের দোসরদের পাশবিকতার কথা বাংলাদেশের মানুষ ভুলেনি। ঠিক তেমনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত হরতাল অবরোধের নামে ট্রেনে ট্রাকে বাসে সিএনজিতে আগুন দিয়ে মানুষ কে পুড়িয়ে মেরেছিল সেই রকম কর্মসূচির নামে তাদেরকে আর সহিংসতা সৃষ্টি করতে আমরা দেবোনা। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। শেখ হাসিনা বিশ্বের সবচাইতে বেশি ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত হয়েছে। তাই বিএনপি ও তার দোসরদের বিরুদ্ধে আমরা মাঠে আছি এবং থাকবো। রাজপথেই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে।

বিজ্ঞাপন

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নইম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, জে আর ওয়াদুদ টিপু, মনজুর আহমেদ মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ আখন্দ ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

সমাবেশে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন