
শাহরাস্তিতে মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন


শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে শর্ট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
২১ ফেব্রুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত ৫টি ইউনিয়নে (রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ, সূচীপাড়া দক্ষিণ) এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া সংসদ এর সহ-সভাপতি সাংবাদিক আহসান হাবিব পাটওয়ারীর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি যুব ও ক্রীড়া বিভাগ এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব মোস্তফা কামাল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া সংসদ এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার বাদশাহ ফয়সাল, চিকিৎসক জাকির হোসেন, শাহরাস্তি পৌর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা মাসুদ আলম পাইলট, যুব ও ক্রীড়া সংসদে সদস্য শাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন, মোরশেদ আলম, রবিউল আলম, মেহেদী হাসান হৃদয়, আল আমিন নয়ন, রমজান হোসেন পাটওয়ারী, আবু বকর সিদ্দিক প্রমুখ।
সামাজিক সংগঠনটি সমাজের যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং, বিভিন্ন অপরাধ অনিয়ম থেকে বাচাঁতে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত দিনে শাহরাস্তি উপজেলায় বিভিন্ন সামজিক কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছ। বিশেষ করে করোনা কালীন মৃত মানুষের গোসল, দাপন ও জানাজায় অগ্রণী ভূমিকায় অবস্থান ছিল শীর্ষে।








