মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | ৬:৫৫
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিদ্যালয় উৎসবমূখর আয়োজনে বিদ্যালয় প্রঙ্গনে এ আয়োজন সম্পন্ন হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে প্রতিযোগীতার উদ্বোধন করেন অঅনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারী মাস আমাদের শোকের ও অধিকার আদায়ের মাস। স্বাধীকার আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে তাদেরকে ভুলা যাবে না। একটি বিদ্যালয়ের ঐতিহ্য নান্দনিকতা বহিপ্রকাশ ও দেশীয় খেলা এবং আমাদের সাংস্কৃতিকে ধরে রাখতে ক্রীড়া প্রতিযোগিতার চর্চ্চা করতে হবে। আমি আশা করবো প্রতিটি শিক্ষার্থী নিজের স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠা করবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বাংলার পাশাপাশি ইংরেজী ও অংকে সমান পারদর্শী হতে পারলে কোথায়ও বাঁধার সম্মুখিন হতে হবে না। কারণ বিশ্বায়নের এ যুগে তোমাদের উন্নত বিশ্বের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। এ জন্যে তোমাকে দক্ষ নাগরীক হয়ে উঠতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। সহকারি শিক্ষক কামরুল হাসান গাজী ও মো. মাসুদুর রহমানের পরিচালনায়, উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. গোলাম ফারুক মজুমদার, নীহার কান্তি চাক্রবর্তী, নাজির আহম্মেদ, মো. কবির আহম্মদ, মো. মোশাররফ হোসেন, আবুল কাশেম মো. আসাদ উল্লা, মো. আব্বাস খান, মো. কামরুল হাসান স্বপন, মো. মামুন দেওয়ান, নিগার সুলতানা, সহকারী শিক্ষক শাহীনুর আক্তার, শাহনাজ পারভিন, মো. মনির হোসেন খান, নাছরিন আক্তার, মো. আবুল কালাম, শরিফ হোসেন, মৌসুমি নাজনিন আক্তার, পারভিন আক্তার, মোহাম্মদ আয়শা আক্তার, রাজিয়া সুলতানা, মোহাম্মদ মুনসুর আহমেদ, মো. সাইফুল ইসলাম, মেহেরুননেছা, মো. আব্দুল আল নোমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে ৩০টি ইভেন্টের প্রতিযোগিতার অর্ধশত বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন