
অসুস্থ ছাত্রলীগ নেতা ইয়াসিনকে প্রচেষ্টা সংগঠনের সহায়তা প্রদান
Link Copied Successfully!


উদীয়মান ছাত্রলীগ নেতা হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন হামিদের পাশে নগদ অর্থ দিয়ে সহায়তা করলো হাজীগঞ্জের সেচ্ছাসেবী প্রচেষ্টা সংগঠন।
বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে বেশকিছু দিন ধরে তিনি ভর্তি রয়েছেন। ছাত্রলীগ নেতা ইয়াসিন হামিদের চিকিৎসা বাবদ প্রতিদিন গুনতে হচ্ছে দেড় লক্ষ টাকা।
বুধবার রাতে উদীয়মান এই ছাত্রলীগ নেতার পাশে নগদ অর্থ সহায়তা করে প্রচেষ্টা সংগঠন। সংগঠনের সভাপতি মো. সামছুদ্দোল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন সংগঠনের সবার উপস্থিতে ইয়াসিন হামিদের ভাইয়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।


ওই সময় ইয়াসিন হামিদের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহবান জানান সংগঠনের নেতৃবৃন্দ ।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর








