মেঘনায় নৌপুলিশের অভিযানে ৭ বাল্কহেড জব্দ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩ | ১০:১৬
Link Copied Successfully!

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার আওতাধীন ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি চতুর্থ পর্যায়ের বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুর নৌ সীমানাসহ শরীয়তপুর অংশে জাটকা রক্ষা ও অবৈধ বাল্কহেডের উপর অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। অভিযানকালে ৭টি অবৈধ বাল্কহেড ও ৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালায় নৌ পুলিশ।

সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, অভিযানের সময় কাগজপত্র সঠিক না থাকায় ৭ টি বাল্কহেড এবং পদ্মা-মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে অবৈধ ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত বাল্কহেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান জানান, আমরা অত্যন্ত সফলতার সাথে সবসময় অভিযান পরিচালনা করে থাকি। পূর্বে মা ইলিশ রক্ষা অভিযানে আমরা সাফল্য অর্জন করেছি। যার কারনে ইলিশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবার চাঁদপুরে পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল দুইমাস জাটকা রক্ষায় ৭০ টি স্পিডবোটে দেড় হাজার পুলিশ নিয়জিত থাকবে।

নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামানসহ পুলিশ সদস্যবৃন্দ অভিযানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন