
চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস পেলো ৩ লাখ ৬ হাজর ৮শ ৮৫ শিশু


চাঁদপুরের ৮ উপজেলা ও দু’টি পৌরসভার ৩ লাখ ৬ হাজার ৮শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর জেলার ৮ উপজেলা ও ২ পৌরসভায় মোট ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩ লাখ ৬ হাজার ৬শ’ ৫৮ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৪ হাজার ৯শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।


এছাড়া জেলার ২ হাজার ১১৫ কেন্দ্রে ক্যাম্পেইন সঠিক তদারকির জন্য ৫০৫ জন কর্মকর্তা নিয়োজিত ছিলেন।
সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওইসময় সিভিল সার্জন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








