চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জনবল সংকটেও নরমাল ডেলিভারিতে সাফল্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | ৫:১৬
Link Copied Successfully!

জনবল সংকটে হিমশিম খাচ্ছে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। তবে প্রসূতি বিভাগে নরমাল ডেলিভারিতে প্রায় ৭০ ভাগ সাফল্য অর্জন করেছে হাসপাতালটি। গেল
বছরে ১৯শ ৫২ জন নরমাল ডেলিভারি আর সিজার হয় মাত্র ৫শ ৩৬ জন। চলতি বছরের প্রথম মাসেই ২০৫ জন নরমাল ডেলিভারি করাতে সক্ষম হয়েছে। বিপরীতে মাত্র ৪৩ জন সিজার হয়।

প্রসূতি ও গাইনি বিভাগে নতুন করে ছয়জন নার্স যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক মো. মাহবুবুর রহমান।

 

বিজ্ঞাপন

এছাড়াও চাঁদপুর জেনারেল হাসপাতালে চার বেডের আইসিও ও শিশুদের জন্য আট বেডের স্পেশাল কেয়ার ফর নিউব্রন ইউনিট চালু হয়। তবে এই দুইটি ইউনিটের জন্য চিকিৎসক, নার্সসহ কোন জনবল নিয়োগ দেয়া হয়নি। ফলে জোড়াতালি দিয়ে চিকিৎসা সেবায় চলছে জেলায় স্বাস্থ্য সেবার প্রধান এই কেন্দ্রটি।

হাসপাতালের প্রসূতি ও গাইনি বিভাগের সিনিয়র নার্স মাহমুদ আক্তার জানান, জটিলতা দেখা দিলে সিজার করানো হয়। নতুবা বেশিরভাগ প্রসূতিকে নরমাল
ডেলিভারি করানো হচ্ছে। এই হাসপাতালে জেলায় সবচেয়ে বেশি নরমাল ডেলিভারি হচ্ছে
বলে দাবী করেন তিনি।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ২০২২ সালে প্রসূতি ও গাইনি বিভাগে মৃত জন্ম ৬২ জন ও নবজাতক মৃত্যু ২২ জন হলেও মাতৃ মৃত্যুর হার শূণ্য। গেল বছরের পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারী মাসে নরমাল ডেলিভারী ১শ ৪৩ জন,সিজার ৫৫ জন। ফেব্রুয়ারী মাসে নরমাল ডেলিভারী ১শ ৪৮ জন, সিজার ৪২ জন। মার্চ মাসে নরমাল ডেলিভারী ১শ ৪৮ জন, সিজার ৪৫ জন। এপ্রিল মাসে নরমাল ডেলিভারী ১শ ৬৩ জন, সিজার ৪৬ জন। মে মাসে নরমাল ডেলিভারী ১শ ৩২ জন, সিজার ৩০ জন। জুন মাসে নরমাল ডেলিভারী ১শ ৪৮ জন, সিজার ৪৪ জন। জুলাই মাসে নরমাল ডেলিভারী ১শ ৬৩ জন, সিজার ৩১ জন। আগস্ট মাসে নরমাল ডেলিভারী ১শ ৬০ জন, সিজার ৫১ জন। সেপ্টেম্বর মাসে নরমাল ডেলিভারী ১শ ৮৯ জন, সিজার ৪৫ জন। অক্টোবর মাসে নরমাল ডেলিভারী ১শ ৭৩ জন, সিজার ৫৯ জন। নভেম্বর মাসে নরমাল ডেলিভারী ২০৪ জন, সিজার ৪২ জন। ডিসেম্বর মাসে নরমাল ডেলিভারী ১শ ৮২ জন, সিজার ৪৬ জন।

বিজ্ঞাপন

প্রসূতি ওয়ার্ডে এসে নবজাতককে নিয়ে ফেরার পথে কবিতা আক্তার বলেন, হাসপাতালে
এসে নার্সদের সেবায় সন্তুষ্ট। নরমাল ডেলিভারিতে এখানে প্রসব করানো হয় বলে তিনি
এসেছেন। এখন মা ও নবজাতক সুস্থ্য আছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস