চাঁদপুরে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | ১০:২৬
Link Copied Successfully!

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪ টায় শহরের রসুইঘর পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম মানিকের পরিচালনায় আলোচনা সভায়
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক আশরাফুজ্জামান কাজী রাসেল, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফারসি, ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়াজ মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফরহাদ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূরনবী আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, নিরব আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ শাওন, দপ্তর সম্পাদক নাহিয়ান আহাদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের জন্যেই ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছিলো। নানান চড়াই উৎরাই পেড়িয়ে বর্তমানে এই সংগঠনটি গণমানুষের অধিকার আদায়ের স্বপ্ন হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে। এই সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও গণমানুষের কল্যাণে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে। আমরা চাই মানুষের ভোট ও ভাতের অধিকার। জীবনের নিরাপত্তার অধিকার। যে অধিকারের জন্যে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে মহান স্বাধীনতা এনে দিয়েছিলো।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং গনতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামীর বাংলাদেশকে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়