সমাজের কাছে ইমামদের কথা অনেক গুরুত্ব বহন করে : শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | ১২:১৮
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমাজের কাছে আপনাদের (ইমাম) কথা অনেক গুরুত্ব বহন করে। মানুষকে সঠিক পথে রাখা আপনাদের একটা বড় দায়িত্ব। একটি চক্র বর্তমানে বইয়ের মাধ্যমে ইসলাম ধ্বংস করে দেয়া হচ্ছে বলে অপপ্রচার করছে। আল্লাহ ছাড়া কি কেউ ইসলাম ধ্বংস করতে পারবে? ইসলামের সেবা বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যার হাতেই হয়েছে।

বৃহস্পতিবার রাতে শহরের কদমতলা মন্ত্রীর নিজ বাসভবনে চাঁদপুর জেলার সদর উপজেলার আওতাধীন মসজিদের খতীব ও ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের ভোটের কারণে আমি এতবড় সম্মানে যেতে পেরেছি। আপনাদের মাথা ছোট হয় এমন কোন কাজ আমি কখনো করিনি। অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করতে হবে। মিথ্যা প্রচারে অংশ নিলে নিজের দায়িত্ব পালন করা হলো না।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বর্তমানে পরিবর্তনের গতিটা অনেক বেশি। এখন ক্ষনে ক্ষনে নতুন নতুন প্রযুক্তি আসছে। সকলের সন্তানরা যেন প্রযুক্তির সাথে এগিয়ে যেতে পারে সেজন্য করে করে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। নতুন শিক্ষা ব্যবস্থায় করে করে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যেটা সত্য না, তা বইতে আসতে পারে না। একটি চক্র বলছে বানর থেকে মানুষ হইছে এ কথাটা ছড়াচ্ছে। আর কিছু মানুষ তার পিছনেই দৌঁড়াচ্ছে যাচাই না করে।

চলমান রাজনীতি প্রসঙ্গে দীপু মনি বলেন, সরকার কি ধাক্কা দিয়া ফালানোর জিনিস! আজকে শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে কেউ না খেয়ে থাকে না। সকলের ছেলে মেয়েরা স্কুলে যায়, উপবৃত্তি পায়। শেখ হাসিনার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। যে মানুষের কল্যানে কাজ করে তাকে কি ধাক্কা মেরে ফেলে দেয়া যায়! যখন কোন ইস্যু পাচ্ছে না তখন বই নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।

তিনি আলেমদের উদ্দেশ্যে বলেন, যারা অপপ্রচার ও মিথ্যাচার করছে তাদের বিচার আপনাদের কাছে দিলাম। যখন সমাজের মানুষের সাথে কথা বলবেন বা পথপ্রদর্শন করবেন তখন সঠিক কথা বলবেন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াজেদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রুহুল আমিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইমাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মো. মোশাররফ হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে