
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে হাজীগঞ্জে অবহিত করন সভা


জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ থানার ওসি( তদন্ত) নজরুল ইসলাম। বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওমর ফারুক,ডা: জামাল উদ্দিন , এমওডিসি ডা: শামসুল আরেফিন প্রমুখ।


সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় ভিটামিন এ প্লাস কম্ইপেইননইন সফলভাবে সম্পন্ন করতেআলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ কম্পেন শুরু হওয়ার কথা রয়েছে








