শাহাদাত হোসেন শান্তের “অট্টহাসি”

শাহাদাত হোসেন শান্ত
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩ | ১০:৩৩
Link Copied Successfully!

কবিতা
প্রেম ভালোবাসার কথা বলে
কবিতা
সত্য সুন্দর সাম্য এবং প্রতিবাদের দ্ব্যর্থহীন উচ্চারণ
কবিতা নজরুলের-
‘আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন-চুড়ির কন্ কন্
তার বিদ্রোহী উচ্চারণ
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।’

কবিতার ভাষাশৈলীর রকমফের।
নুন লেবু লঙ্কামাখা কবিতা
কখনও কটা কখনও তেঁতো কখনও পানসা কখনও ঝাল
কখনও আলপিনের খোঁচা কখনওবা প্রেমের ঝঙ্কার
কখনও তপ্ত দাবানল কখনও বন্দুকের নল কখনও কানমল।
হরেক রূপের কবিতার গাঁথুনিতে খোদ কবিতা
খলনায়কের অট্টহাসিতে বিভোর।

কারণ কবিতা তো কভু হওয়ার নয়-
তোষামোদি, নতজানু, দালালি, চাটুকারির অলংকার
অপাত্রে কন্যাদানের মতো অজাতকে জাতে তোলার শব্দ ঝংকার!
অথচ তাই হচ্ছে আজ অহর্নিশ।

বিজ্ঞাপন

যা দেখে শয়তানও দাঁত কেলিয়ে বলে-
‘যেদিন পৃথিবীতে তোষামোদি, দালাল, চাটুকারের জন্ম হলো
সত্যিকারের সন্তানের জনক হয়ে সেদিন আমার কপাল খুলল।’
হা হা হি হি!

অট্টহাসির মাঝে সম্বিৎ ফিরে পেয়ে খোদ কবিতার স্বগতোক্তি-
‘দোহাই লাগে এবার থাম্, মান হলো আমার ক্ষুন্ন ’
——

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা