শাহরাস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহের তীর প্রতিপক্ষের দিকে

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৮:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকান্ডের ২৫ দিন পর ঘটনাকে নাশকতা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রতিপক্ষকে দুষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র এনজিও কর্মী মোঃ আবুল কাশেম।

জানা যায়, গত ১৯ জানুয়ারি মধ্য রাতে ভুক্তভোগীর বসত ঘর ও রান্না ঘরে আগুন লেগে পুড়ে যায়। এতে ৫ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাগজ ও আসবাবপত্র সহ ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরদিন এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় অগ্নিকান্ডের কথা উল্লেখ করে জিডি করলেও সম্প্রতি এটি প্রতিপক্ষের নাশকতা বলে দাবি করছেন আবুল কাশেম। জেলা পরিষদ থেকে লিজ নেয়া ওই সম্পত্তিতে তার বসতঘর। এ জায়গা নিয়ে খনেশ্বর মিজি বাড়ির আঃ জাব্বারের পুত্র মোঃ ফজলুল হকের সাথে ১৪ বছর ধরে তাদের বিরোধ চলমান। যা নিয়ে আদালতে কয়েকটি মামলা হয়েছে। আবুল কাশেমের দাবি তারা মামলা করে কোনভাবে তার সাথে না পেরে উঠায় তাকে স্ব-পরিবারে প্রাণে মেরে ফেলতে ঘরে অগ্নিসংযোগ করেছে। তিনি আরও দাবি করেন এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অগ্নিকান্ডের ঘটনা উল্লেখ করে জিডি করেন। তিনি পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পান নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে খনেশ্বর মিজি বাড়ির আঃ জাব্বারের পুত্র মোঃ ফজলুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কাশেমের এ অভিযোগ অবান্তর। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সম্পত্তিগত বিষয়ে আইনি লড়াই চলমান।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ