
হাজীগঞ্জে চোরচক্র আবারো সক্রিয় হয়ে উঠেছে
হাজীগঞ্জে চারটি অটোরিকশা নিয়ে উধাও চোরচক্র
Link Copied Successfully!

হাজীগঞ্জে চোরচক্র আবারো সক্রিয় হয়ে উঠেছে এবার আরো চারটি অটোরিকশা নিয়ে উধাও
হাজীগঞ্জ উপজেলা ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ রায়চোঁ জিয়া নগর এলাকা থেকে রাতে চোর চক্র নিয়ে গেলো চারটি ব্যটারি চালিত অটোরিকশা।
শনিবার রাতে গ্যারেজের তালা ভেঙ্গে এমন দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটায় চোরচক্র।
অটোরিকশা হারিয়ে অসহায় হয়ে পড়েছে আলমগীর,রাজ্জাক হোসেন, রুবেল মিয়া, শরীফ চৌধুরী।
অধিকাংশ চালকই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এদের অনেকেই ঋণ নিয়ে অটোরিকশা ও ইজিবাইক কিনেছিলেন। অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারগুলো। সেইসাথে ঋণের বোঝাও বইতে হচ্ছে তাদের।
ভুক্তভোগীরা জানান শনিবার সন্ধ্যা গাড়ি গ্যারেজে রেখে বাসায় যায়। পরের দিন সকালে এসে দেখে দুষ্কৃতিকারী চোরচক্র তালা ভেঙ্গে শেষ সম্বল টুকু নিয়ে যায়।
এমন অবস্থায় হাজীগঞ্জ থানা প্রশাসনের সহয়তা কামনা করেন ভুক্তভোগী পরিবার।








