মনপুরা বাইতুল আমান ফাউন্ডেশন নূরানী ও হিফজ মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ

শান্তুু ধর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ৮:৪২
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা উত্তর-পশ্চিম বাইতুল আমান ফাউন্ডেশন নূরানী ও হিফজ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী শনিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রিয়াজুল ইসলাম ও শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ড.মো.আবুল হাছানাত দুলাল।

এলাকাবাসী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও.মো.মিজানুর রহমান, ঘিলাতলী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.মো.আবুল বাশার, রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক মাও.মো.আবু জাফর, বিশিষ্ট সমাজ সেবক ডা.আব্দুল হাই, বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের সহযোগী অধ্যাপক মো.মিজানুর রহমান ফাহিম,বিশিষ্ট ব্যবসায়ী মাও.মো.শরিফুল ইসলাম,সমাজসেবক আব্দুল মমিন, রুহুল আমিন, মো.শাহজাহান প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় এলাকার গন্যমান, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোমলমতি ছাত্রদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, কালেমা, মাসায়েল, হামদ-নাত, ইসলামী সঙ্গীত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা