‘আমাদের এখন ভিক্ষা করতে হয় না’

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ৪:১৬
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি কুচক্রী মহল যেমন স্বাধীনতার সময় বিরোধিতা করে দেশকে স্বাধীনতা অর্জনে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, তারাই আজ আবার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশকে অকল্যাণের দিকে ধাবিত করার চেষ্টা করছে। তারা হয়তো জানে না আমাদের এখন ভিক্ষা করতে হয় না, বরং আমরা বিভিন্ন দেশের দুর্যোগে তাদের পাশে দাঁড়াই।

শিক্ষামন্ত্রী বলেন, অশান্তির বিরুদ্ধে আমাদের শান্তির সমাবেশ, আজকে কেন আমাদেরকে শান্তির সমাবেশ করতে হলো তার অর্থ হচ্ছে পাকিস্তানীদের দোসর স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি যখন বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে আমাদের এই শান্তির সমাবেশ।

তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে যারা মানুষ হত্যা করছে, মানবতা বিরোধী জ্বালাও পোড়াও করে দেশকে অকল্যাণের দিকে ধাবিত করছে তাদের বিরুদ্ধে আমাদের শান্তির সমাবেশ।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, এখন আমাদের কাজ হচ্ছে যারা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করবে, মানুষকে জ্বালাও পোড়াও করবে, ইসলামের নামে অপব্যবহার করে মানুষের ওপর অত্যাচার করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মীরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের পরিচালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা