
হাজীগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪৬৮, বিএমএতে পেয়েছে ৯৯, আলিমে ৫৩ জন
Link Copied Successfully!

সারা দেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা ২০২২ইং সালের ফলাফল প্রকাশিত হয়। হাজীগঞ্জ উপজেলায় এবছর পাশের হার ৯৫.৯৬শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৪’শ চব্বিশ জন। তারমধ্যে পাশ করেছে ২হাজার ৩’শ ছাব্বিশ জন। উপজেলায় জিপিএ-৫ পেয়েছ ৪৬৮ জন।
এদিকে এইচএসসি(বিএমএ) পরীক্ষায় পাসের হার ৯৫.৬৬শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলো ৫৫৩ জন। তারমধ্যে পাশ করেছে ৫২৯ জন। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৯৯জন।
ও আলিম পরীক্ষায় পাসের হার ৯৬.৯০শতাংশ।
মোট পরীক্ষার্থী ছিলো ৪২০জন। তারমধ্যে পাশ করেছে ৪০৭জন। উপজেলায় জিপিএ-৫ পেয়েছ ৫৩জন।
বুধবার উপেজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপেজলার প্রতিটি কলেজ শিক্ষকদের হাতে এই ফলাফল দেয়া হয়েছে। এছাড়াও মোবাইল এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীদের হাতে হাতে ফলাফল পৌঁছেছে।
হাজীগঞ্জ সরকারি মডেল কলেজে থেকে পাশ করেছে ১হাজার ৩২জন, এ প্লাস পেয়েছে ৩১১জন। বিএমএ পাশ করেছে ১৭৫জন, এ প্লাস পেয়েছে ৩১জন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পাশ করেছে ৫’শ পঞ্চান্ন জন, এ প্লাস পেয়েছে ৯৫জন। বিএমএ পাশ করেছে ৮০জন, এ প্লাস পেয়েছে ১৪জন।
নাসিরকোর্ট শহীদস্মৃতি কলেজ থেকে পাশ করেছে ১৬২জন, এ প্লাস পেয়েছে ১০জন।
বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে পাশ করেছে ৫৮জন, এ প্লাস পেয়েছে ২জন।
বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ (বিএমএ) থেকে পাশ করেছে ১২৩জন, এ প্লাস পেয়েছে ১৭জন।
দেশাগাঁও ডিগ্রি কলেজ থেকে পাশ করেছে ৮২জন, এ প্লাস পেয়েছে ৬জন।
ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌ: ডিগ্রি কলেজ থেকে পাশ করেছে ১৪৪জন, এ প্লাস ২জন।
কাঁকৈরতলা জনতা কলেজ থেকে পাশ করেছে ১৪২জন, এ প্লাস পেয়েছে ৩৪জন।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে পাশ করেছে ১২২জন, এ প্লাস পেয়েছে ৭জন। বিএমটি পরীক্ষা পাশ করেছে ৫২৯জন, এ প্লাস পেয়েছে ৩৭জন।
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন থেকে পরিক্ষা পাশ করেছে ২৯জন, এ প্লাস পেয়েছে ১জন।








