আবু নঈম পাটওয়ারী দুলাল ‘বিশিষ্ট সমাজকর্মী’ মনোনীত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩ | ১০:০৪
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন অনুযায়ী বিশিষ্ট সমাজকর্মী-এর আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডে চাঁদপুর জেলার বিশিষ্ট সমাজকর্মী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে মনোনীত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী ‘বিশিষ্ট সমাজকর্মী’ মনোনীত হওয়ার মধ্য দিয়ে তিনি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলোয়ার হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯ এর ৭ (১) (ণ) ধারা অনুযায়ী বিশিষ্ট সমাজকর্মী-এর আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডে চাঁদপুর জেলা থেকে ‌’বিশিষ্ট সমাজকর্মী হিসেবে আবু নঈম পাটওয়ারী দুলালকে মনোনীত করা হয়েছে।
চাঁদপুর জেলায় সমাজসেবা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ বিষয়ে আবু নঈম পাটওয়ারী বলেন, এটি সমাজসেবার জন্য কাজ করতে আরও উৎসাহ যোগাবে এবং আগামীতে সমাজসেবা ও জনসেবায় আরও বেশি ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি। সরকারকে ধন্যবাদ। আমি সবার কাছে দোয়া চাই।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা