মেঘনায় চার’দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩ | ১০:৩৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় ফেরির ধাক্কায় জেলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের চারদিন পর জেলে সুনু গাজীর মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের মেঘনা নদীর হরিণা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

সুনু গাজী পাশবর্তী লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের রহিম গাজীর ছেলে।

বিজ্ঞাপন

হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে ফেরিঘাট এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে সুনু গাজীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের লোকজন ফাঁড়িতে উপস্থিত হয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

এর আগে গত মঙ্গলাবর (৩১ জানুয়ারি) ভোরে হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুর আলুবাজার ফেরিঘাটে যাওয়ার সময় গোলাম মাওলানা নামে ফেরির ধাক্কায় সাত জেলেসহ নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া সাত জেলের মধ্যে ছয় জন সাঁতরে তীর উঠতে পারলেও নিখোঁজ হন সুনু গাজী। পরে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস নৌ ইউনিটের ডুবুরি সদস্যরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। অবশেষে নিখোঁজের চারদিন পর মরদেহ উদ্ধার হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা