বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির নবীন বরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ৩:২০
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও পাঠদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জাতি গঠন করা। একটি প্রতিষ্ঠান বেছে বেছে ভালো শিক্ষার্থীদের ধরে এনে তাদেরকে পড়াবে এটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। গোলাপ গাছ লাগালেত ভাল ফুল ফুটবেই।

কিন্তু জঙ্গলের একটি গাছ, যেটি অবহেলায় পড়ে আছে, সে গাছের ফুল হয়ত সুন্দর নয়, ফুল যদি নাও হয় সে গাছ দেখতে সুন্দর। সে গাছটিকে খুঁজে এনে যথাযথ পরিচর্যার মাধ্যমে সুন্দর করা হচ্ছেই স্বার্থকতা। একাডেমির অধ্যক্ষ শাহ্ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহানাজ।

বিজ্ঞাপন

দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী সালমা আলম হিরা ও সিফাত মিজির যৌথ সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইসলাম ও নৈতিক শিক্ষার প্রভাষক মাওলানা আব্দুর রউফ, সমাজ কর্ম বিষয়ের প্রভাষক আদনান আল মুরাদ।

দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হিরা আক্তার এবং নবীনদের মধ্যে বক্তব্য রাখেন পিংকি আক্তার। বক্তব্য পূর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথি এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। সব শেষে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত