কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৩ | ৩:৪৯
Link Copied Successfully!
বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাড. আবদুল আউয়াল খন্দকারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের আয়োজনে এসব উপবৃত্তি প্রদান করা হয়।
কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জহিরুল আলম টগরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আফজাল মুন্সীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মরহুমের কন্যা অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, আওয়ামী লীগ নেতা শহীদ উল্যাহ বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, সন্তোষ চন্দ্র সেন, সহদেবপুর পঃ ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া সহ প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা