শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: সুজিত রায় নন্দী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৩ | ৩:৪২
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমাদের প্রথম কাজ শৃঙ্খলা ও ঐক্য। এ দুটো না থকলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই আমরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকব এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে সু-সংগঠিত করার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাকে পাঁচবার দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি সংগঠনের স্বার্থে কাজ করার জন্যে। বঙ্গবন্ধুর আর্দশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ করি নাই, করব না। আমি সংগঠনের কাজের জন্য যেখানে গিয়েছি, সেখানেই সংগঠনের নেতারা স্বতস্ফুর্তভাবে গ্রহণ এবং সহযোগিতা করেছেন। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।
সুজিত রায় নন্দী বলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতারা আজ ঐক্যবদ্ধ। এই অবস্থান আরো শক্তিশালী করতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারীসহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
সুজিত রায় নন্দী বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদক হওয়ায় সভায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সকল নেতাদের সাথে নিয়ে চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম আবদুল করিম পাটওয়ারীর কবর জিয়ারতে অংশগ্রহন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা