হাজীগঞ্জে পানিতে ডুবে ১৭ মাসের শিশুর মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৩ | ৩:৫২
Link Copied Successfully!

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. জুনায়েদ নামের ১৭ মাসের এক শিশু মারা গেছে।

সোমবার (২৩ জানুয়ারী) বিকাল আনুমানিক ৫টা দিকে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের প্রধানীয়া বাড়ির জিয়াউল হকের ছেলে।

জানা গেছে, শিশুটির মা ফাতেমা আক্তার পরিবার কল্যাণ সহকারী হিসাবে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নে চাকরি করেন। এ জন্য তিনি পিরোজপুর গ্রামের মুন্সী বাড়িতে ভাড়া বাসায় থাকেন। ওই দিন বিকালে শিশু মো. জুনায়েদ বাড়িতে খেলাধূলা করছিলো। পরে বেশ কিছুক্ষন তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে শিশুটির মৃত্যুতে তার পরিবারের সদস্য ও বাবার বাড়ি দ্বাদশগ্রাম ইউনিয়নের প্রধানীয়া বাড়ি এবং নানার বাড়ি কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মজুমদার বাড়ি ও একই গ্রামের ভাড়া বাসা মুন্সী বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়