চাঁদপুর সরকারি হাসপাতালে দায়িত্বহীনতায় নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন হয় না

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৩ | ৬:০৭
Link Copied Successfully!

আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দায়িত্বহীনতার কারণে নিয়মিত জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি। সঠিক তদারকি না থাকায় প্রায় সময়ই হাসপাতালের সামনে থাকা পতাকা টানানোর খুঁটিটি পতাকা বিহীন শূন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নিয়ম অনুযায়ী বিকেল ৪টার মধ্যে পতাকা নামানোর নিয়ম থাকলেও কখনো কখনো রাতের বেলায়ও ওই খুঁটিতে পতাকা উড়তে দেখা গেছে।
একটি দেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে তার পতাকা। আর এ পতাকা একটি দেশ তথা রাষ্ট্রের পরিচয় বহন করে। তেমনি আমাদের দেশের পরাধীনতার আবরণ থেকে বের হয়ে স্বাধীনতার সোনালি অক্ষরে নাম লিখানোর একটি অর্জন হচ্ছে এ সবুজের বুকে লাল পতাকা। আর সেই পতাকা ব্যবহারের নিয়ম মানছেন না হাসপাতাল কর্তৃপক্ষ।

ছুটির দিন ব্যধিত একটি সরকারি প্রতিষ্ঠানে কখন পতাকা টানাতে হয় এবং কখন তা নামাতে হয় সে নিয়ম নীতি উপেক্ষা করে নিজেদের ইচ্ছে মতো জাতীয় পতাকা নিয়ে অবজ্ঞা আর অবহেলা করছেন এই স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

২১ জানুয়ারি শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে সরজমিনে দেখা যায়, ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় পতাকা উড়ানো হয়নি। হাসপাতালের সামনে থাকা খুঁটিটি পতাকা বিহীন পড়ে থাকতে দেখা গেছে। বিকেল তিনটার পরেও জাতীয় পতাকা টানাতে দেখা যায়নি।

প্রতিনিয়ত হাসপাতালের সামনে থাকা একাধিক ব্যক্তির কাছে খবর নিয়ে জানা গেছে, প্রায় সময়ই হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে জাতীয় পতাকা টানানো হয় না। আবার পতাকা টাঙ্গানো হলেও কখনো, কখনো বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও খুঁটিতে উড়তে থাকে পতাকা। সঠিক সময়ে তা নামানো হয়নি। মাস খানেক পূর্বেও এমন দৃশ্য দেখা গেছে।

জেলার একটি প্রধানতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে এমন অবজ্ঞা আর অবহেলাকে দায়িত্বহীনতাই মনে করছেন সচেতন মহল।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অনেকটা দায়িত্বহীনতার মতো বলেন, ‘প্রতিদিন পতাকা টানানোর জন্য জরুরী বিভাগকে দায়িত্ব দিয়েছি। যাদেরকে দায়িত্ব দিয়েছি আমি তাদেরকে বলে রাখবো যাতে তারা নিয়মিত পতাকা টানায়।’

 

সূত্র: চাঁদপুর টাইমস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু