
চাঁদপুর জেলার কৃতী সন্তান ইসলামী ছাত্রসেনা
কেন্দ্রীয় সভাপতি শেখ ফরিদ মজুমদারকে জেলা ছাত্রসেনার ফুলেল শুভেচ্ছা
Link Copied Successfully!

চাঁদপুর জেলার কৃতী সন্তান ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি শেখ ফরিদ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা নেতৃবৃন্দ।
২১ জানুয়ারী শনিবার ঢাকাস্থ একটি হলরুমে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কাউন্সিলে নির্বাচন কমিশন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান মেধাবী ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদারের নাম ঘোষণার পর থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানো শুরু হয়।
ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতির ঢাকায় ব্যস্ততা শেষে চাঁদপুরে ফিরলেই আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন বলে জানিয়েছেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি ছাত্রনেতা হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ খোরশেদ আলম সহ নেতৃবৃন্দ।
জানা গেছে, ইসলামী ছাত্রসেনা কর্মী সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে কামেল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, জাতিকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র রুখে দিতে হবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) জননেতা আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আরও বলেন, শিক্ষাব্যবস্থায় দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। শিক্ষা আইন ২০২২ ইং এ সর্বজনীন ও তথাকথিত আধুনিক শিক্ষা প্রবর্তনের নামে সুকৌশলে কোমলমতি শিক্ষার্থীদের বিতর্কিত এবং মনগড়া কল্পকাহিনি শিক্ষা দিয়ে জাতিকে বিপথগামী করার পথকে সুগম করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফরি তত্ত্ব ডারউইন মতবাদ এবং উন্মুক্ত যৌনশিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এ দেশের কোমলমতি শিক্ষার্থীদের তথাকথিত নষ্ট ইউরোপীয় সংস্কৃতিতে গড়ে ওঠার দ্বার উন্মোচন করা হয়েছে।
কাদের ইন্ধনে এ ধরনের বিকৃত ও ঘৃণ্য শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে তিনি বলেন, ৯৫ শতাংশ মুসলমানের এ দেশে যেভাবে নাস্তিক্য ও ব্রাহ্মণ্যবাদী পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে তা চরম ধৃষ্টতার শামিল। যে বা যারা এর নেপথ্যে রয়েছেন তাদের বিচারের আওতায় আনা না গেলে অচিরেই এদেশে নৈতিকতা বিবর্জিত একটি ছাত্রসমাজ গড়ে ওঠে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সংগঠনের গৌরবময় ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে আয়োজিত ছাত্রসমাবেশ ও কাউন্সিল অনুষ্ঠানে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।
প্রধান বক্তার বক্তব্যে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন দল ক্ষমতাকে কুক্ষিগত করার মানসে নির্বাচন কমিশনকে নিজেদের আজ্ঞাবহ করে রেখেছে। স্বাধীন নির্বাচন কমিশনের গঠন ও কার্যপ্রণালির ব্যাপারে সংবিধানে স্পষ্ট বিবরণ থাকলেও ক্ষমতালোভী সরকার ও তাদের প্রভুর কাছে তা উপেক্ষিত হয়েছে। বাংলাদেশের মত স্বাধীন একটা দেশে সংবিধান অবজ্ঞার যে সংস্কৃতি চলমান রয়েছে তা নিঃসন্দেহে লজ্জার। জনগণের ভোটাধিকার নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাসী। যারা সংবিধান লঙ্ঘন করে প্রতিনিয়ত জনগণের ভোটাধিকার হরণ করছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার রয়েছে।
সংগঠনের সভাপতি ছাত্রনেতা এ.বি.এম আরাফাত মোল্লার সভাপতিত্বে ও মুহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আলোচনায় অংশ নেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আল্লামা এস এম ফরিদ উদ্দিন, ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, স ম হামেদ হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান লিংকন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা, যুব বিষয়ক সম্পাদক মুনির হোসাইন,প্রবাসী কল্যান সম্পাদক হারুন মোস্তফা আল রশিদ ছাত্র বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন নোমানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন রানা, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ গোলাম হায়দার হাসিব, আহমেদ রেজা, আবু সাদেক সিটু, আবু সাঈদ শাফিন, রাহাত হাসান রাব্বী, দেলোয়ার হোসেন ফয়সাল, মিজানুর রহমান, সহ-সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, ওলীউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা নিরব, ফরিদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিকী, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন সত্যনগরী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার।
কাউন্সিলে শেখ ফরিদ মজুমদার কে সভাপতি, এমদাদুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও ফরিদুল ইসলাম কে সাংগঠনিক করে ২০২৩-২৫ সেশনের নবনির্বাচিত কার্যকরী কেন্দ্রীয় পরিষদ ঘোষণা করা হয়।

E/N









