চাঁদপুরে শীতে লঞ্চ চলাচলে বিঘ্নতা সৃষ্টি করছে বাল্বগেট’সহ ছোট নৌ-যান

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৩ | ৫:৫২
Link Copied Successfully!
শীতের ঘন কুয়াশায় চাঁদপুর-ঢাকা নৌ-পথে লঞ্চ চলাচলে বিঘ্নতা সৃষ্টি করছে বাল্বগেটসহ ছোট নৌ-যান গুলো।
বিআইডব্লিউটিএর নীতিমালা অনুযায়ী সন্ধ্যার পর থেকে বাল্বগেট সহ ছোট নৌ-যানগুলো চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। প্রতিবছরের মত এবারও বিআইডব্লিউটিএ থেকে এসেছে চিঠি।  তবুও রাতে বন্ধ হচ্ছে না সেই ছোট নৌ-যানগুলো। এতে শীতের এই ঘন কুয়াশায় বিঘ্নতা হচ্ছে লঞ্চ চলাচলে।
চাঁদপুর ঢাকা নৌ-পথে প্রায় ২৫ টি লঞ্চ নিয়মিত চলাচল করছে। শীতের এই তীব্রতায় ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে লঞ্চ যাত্রী থেকে শুরু করে লঞ্চ মাস্টারদের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট সময়ে লঞ্চ ছেড়ে গেলেও গন্তব্যে পৌঁছাতে হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা বিলম্বে। শীতের তীব্রতায় যাত্রী কিছুটা কম হলেও লঞ্চ মাস্টাররা যাত্রাপথে বাল্বগেট ও ছোট নৌযান গুলো দেখতে না পেয়ে বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়তে হয়।
রাত্রিবেলায় লঞ্চ নির্দিষ্ট স্থানে রাখার নিরাপত্তাহীনতা, ঘন কুয়াশা আর ছোট নৌযান গুলোর কারণে বিভিন্ন সমস্যা ও ধীরগতিতে লঞ্চ চালাতে হচ্ছে বলে জানান লঞ্চ মাস্টাররা।
জমজম-৭ এর মাস্টার সাহিদুল ইসলাম ও জমজম -১ এর মাস্টার শহীদুল্লাহ্ জানান, লঞ্চ চলাচলে ছোট-নৌযান গুলো বাঁধা সৃষ্টি করছে। বালুবাহী বাল্বগেট, ছোট ছোট কার্গো জাহাজ ট্রলার ও মাছ ধরার নৌকা রাতে ঘন কুয়াশার মাঝে দেখা যায় না। তাই ধীরে ধীরে লঞ্চ চলাচল করতে হয়।
লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, রাত্রিবেলায় যারা বাল্বগেট চালাচ্ছে তাদের কোন প্রশিক্ষণ নেই এবং তারা সঠিকভাবে বাল্বগেট চালাচ্ছেন না।
চাঁদপুর বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. শাহআলম বলেন, দৈনিক ৫০ টি লঞ্চ ঢাকা-চাঁদপুর নৌ-পথে আপ-ডাউন করে।  ঘন কুয়াশায় বিঘ্নতার পাশাপাশি রাতে বালুবাহী বাল্বগেট বন্ধ থাকার কথা।  এই বিষয়ে নৌ-পথের নিরাপত্তা বাহিনীকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ