লাখো মুসল্লির অংশগ্রহনে কচুয়ায় উজানীর বার্ষিক মাহফিল সম্পন্ন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৩ | ৪:৪৪
Link Copied Successfully!

প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম রহমত উল্লাহ আলাহীর প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার দুই দিনব্যাপী বাষিক মাহফিল লাখো মুসল্লির অংশগ্রহনে গতকাল শনিবার আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার কয়েক লক্ষাধিক ধর্মপ্রান মুসলমান প্রতিবারের ন্যায় এবারও মাহফিলে অংশ গ্রহন করে। উজানীর পীর সাহেব মাওলনা আশেক এলাহী সাহেব শনিবার ফযরের নামাজের পর বিশেষ দোয়া ও আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন করেন।

উজানী জামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আ:রহমানের পরিচালনায় দেশবরেন্য আলেমগন মুসলিম উম্মার সমৃদ্বি দ্বীন ইসলাম সম্পর্কে দুইদিন গুরুত্বপূর্ন বয়ান রাখেন।

বিজ্ঞাপন

 

দ্বিতীয় দিন বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেন,কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আখতার হোসাইন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব ইলাহী হেদায়েতের নিয়তে জিকিরের সাথে মাহফিলে অংশ গ্রহন করায় ধর্মপ্রান মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে মাহফিল ইন্তেজামিয়া কমিটি,থানা প্রশাসন ও এর সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

উজানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী ইব্রাহীম(রঃ) সৌদি আরবের বিখ্যাত কেরাতে মাদ্রাসা সৌলদিয়ায় কেরাতের উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন ও কুরআন শিক্ষা লাভ করেন। সেখানে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তিনি ভারতের গাংগুতে ফকিহে মিল্লাত আল্লামা রশীদ আহমেদ গাংগুলী(র) তত্বাবধানে সেখান থেকে আর্ধাতিকতার উতকর্ষতা লাভ করেন। পরে ১৯০১ সালে ইসলাম প্রচারের জন্যে কচুয়া উপজেলার উজানীতে এসে জামিয়া ইসলামীয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ