অরবিট মর্ডান একাডেমির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

হোসেন বেপারী
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৩ | ১:১১
Link Copied Successfully!

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রী কলেজের পশ্চিম পাশে গড়ে ওঠা অরবিট মর্ডান একাডেমির শিক্ষার্থীদের নতুন বছর উপলক্ষে নতুন শ্রেণীতে পদার্পনে ফুল দিয়ে বরণ করেছে পরিচালনা পর্ষদ ও বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থী ও কৃতকার্য হয়ে পরবর্তী ক্লাসে পদার্পণ করায় ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শামসুজ্জামান মুন্সী।

ওই সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়। মতবিনিময় সভায় শামসুজ্জামান মুন্সী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ে যতটুকু সময় থাকবে ততক্ষণ শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্ব শিক্ষকদের। বাসায় ফিরলে সেই দায়িত্ব অভিভাবকদের পালন করতে হবে। তবেই তারা সু-শিক্ষায় শিক্ষিত হবে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঁখি আহমেদের সভাপতিত্বে ওই সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও মানুরী ফাজিল মাদ্রাসার শিক্ষক জাকির হোসাইন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল হক মজুমদার সাকির।

অনুষ্ঠানে ওই সময় বিদ্যালয়ের শিক্ষক হাফেজ নুরুন্নবী, সাকিল আহমেদ, মো. হাসান, রহিমা আক্তার, ইশরাত বেগম’সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়