চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করলেন শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৩ | ৫:৫৩
Link Copied Successfully!

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে ৩০০ অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এসব শীতবস্ত্র আনুষ্ঠানিকভাবে শীতার্ত মানুষের হাতে তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

এ সময় অসহায় লোকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন মন্ত্রী।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশেই এখন শীতের তীব্রতা বেড়েছে। আজকে চাঁদপুরে এসে দেখলাম শীত অনুভুত হচ্ছে। যাদেরকে আজকে শীত বস্ত্র দেয়া হচ্ছে তাদের অনেকের হয়ত শীতবস্ত্র আছে। তারপরেও দরকার থাকতে পারে। এসব বিষয়গুলো চিন্তা করেই প্রধানমন্ত্রী চাঁদপুরের ৭ হাজার মানুষের জন্য শীতবস্ত্র (কম্বল পাঠিয়েছেন)।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবার কথা মনে রাখেন। এটি একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আজকে মানুষ ৩ বেলা খেতে পারেন। এখন কারো ঘরে কোন অভাব নেই। দেশের জনগণ ভালো থাকলেই তিনি ভালো থাকবেন। আজকে দেশের প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। অন্য কোন সরকার এমন উন্নয়ন করতে পারেনি। যাদের ঘর নেই প্রধানমন্ত্রী সেসব পরিবারকে ঘর করে দিয়েছেন এবং দিচ্ছেন।

জেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ২৩জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়