
কচুয়া জাতীয় সমাজসেবা ২৪তম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়ব সমাজসেবায়” এই প্রতিপাদ্য সামনে রেখে” চাঁদপুরের কচুয়া উপজেলায় ২৪ তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে ।গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাব ইবনে আল জায়েদ, সহকারী কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)। অনুষ্ঠান টির সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার, দেলোয়ার হোসেন,
উপজেলা মহিলা বিষয়ক অফিসার,মিনালী কর্মকার, মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া।
আরোও উপস্থিত ছিলেন পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাবৃন্দ, ভাতাভোগীগণ, সাংবাদিকবৃন্দ। এ সময় মোট ৩০ জন ঋণগ্রহীতার মধ্যে ৮ লক্ষ টাকা পুনঃবিনিয়োগ করা হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইবনে আল জাহেদ বলেন, সমাজসেবার সুবিধাভোগীগণ তৃণমূলের সব চেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এদের সেবার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে। এসময় ঋণগ্রহীতাদের উদ্দ্যেশে তিনি বলেন, এ ঋণ যেন সঠিক উপায়ে ব্যবহারিত হয়৷ তবেই সরকারী অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।অনুষ্ঠান শেষে ৩০জন
ঋণগ্রহীতার মধ্যে ৮ লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে।










