হাজীগঞ্জে দুই শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৩ | ৪:৩৪
Link Copied Successfully!

পহেলা জানুয়ারি-২০২৩। দেশজুড়ে সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব উদযাপন করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণের মধ্য দিয়ে দিবসটি দিনব্যাপী উদযাপিত হয়।

সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায়ও দুই শতাধিক সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব উদযাপিত হয়।

রোববার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুনীল দেউড়ি।

এরপর হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।

নানান আয়োজনে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদযাপন করা হয়েছে দিনটি। সাংস্কৃতিক প্রোগ্রাম, আলোচনা সভার পর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

একইদিনে ডাকাতিয়ার পাড় ঘেঁষে অবস্থিত রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়েও উদযাপন করা হয়েছে বই উৎসব। আলোচনা সভার পর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার ও সহকারী প্রধান শিক্ষক শাহ জামাল।

নানান আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব উদযাপন করেছে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল হাই স্কুল, বাকিলা উচ্চ বিদ্যালয়, আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়