
মায়ের হাতে উদ্বোধন হলো ছেলের ব্যবসা প্রতিষ্ঠান, হাজীগঞ্জ থাই এ্যালমুনিয়াম এস.এস ওয়ার্কসপ
Link Copied Successfully!


শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার শহীদ আলী আজ্জম মার্কেটে হাজীগঞ্জ থাই এ্যালমুনিয়াম এস, এস ওয়ার্কসপ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক সোহাগের মা ফিতা কেটে উদ্বোধন করেন।
এখানে দরজা, জানালা, শো-রুম, তাক, ঘরের আসবাব পত্র এবং যাবতীয় থাই ও এস.এস এর কাজ দক্ষ কারিগর দ্বারা করা হয়।


মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ মুফতি আবদুর রউফ।
ওই সময় উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক সোহাগ, আবু নোমান রিয়াদ ও নুরে ফজলে আদর।








