মেট্রোরেলে বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া লাগবে না: মায়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ৩:৫৪
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম বলেছেন, মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে কোন ভাড়া লাগবে না। তারা ফ্রিতে চলাচল করতে পারবেন। কারণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন-আমার মুক্তিযোদ্ধাদের কোন ভাড়া লাগবে না। এটি মুক্তিযোদ্ধাদের প্রতি বিরল সম্মান।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলাপরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মিলনমেলা ও বিনামূলে চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকার সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন। জিয়া এবং এরশাদ সরকার মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন এবং অবহেলা করেছেন। বর্তমান সরকার ছাড়া কেউ আমাদের খোঁজও নেয়নি। এ সরকারের আমলে আমরা সম্মান পাচ্ছি। সম্মান দিলে সম্মান আরো বেশি পাওয়া যায়। অন্যান্য দেশে স্বাধীনতা দিবসও ঠিকমত পালন করতে পারে না। আর আমাদের দেশে মুক্তিযোদ্ধাদেরও প্রতিমাসেই সম্মান দেয়া হয়। শেখ হাসিনা দয়ার সাগর। তিনি দিতে জানেন।

বিজ্ঞাপন

মায়া চৌধুরী বলেন, বিএনপি শুধু মিথ্যাচার করে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও বিকৃতি করে। তারা বলেছিলো আওয়ামীলীগের খেলা নাকি শেষ হয়ে যাবে। কিন্তু তারা গরু চরানো মাঠে গিয়ে সভা করে। শুধু দফা আর দফা দেয়। আবার বলে ৩০ তারিখ মাঠে নামবে। ইনশাআল্লাহ আমরাও মাঠে থাকবো। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামীলীগ সরকার কাজ করে যাবে। ভোট হবে সরকার অধিনে থেকে। জোর করে ক্ষমতা যাওয়া যাবে না। নৌকাকে জয়লাভ করাতে পারলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন থাকবে। জয় বাংলা বললে কেউ ঘরে বসে থাকতে পারে না।

জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুদ্ধকালিন নৌ-কমান্ডার শাহজাহান কবির বীর প্রতীক, এফএফ কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভুইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম প্রমুখ।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার ৪শ’ জন কমান্ডার ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও সন্মানি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়।

চাঁদপুরের সকল পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, জেলা পরিষদের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়