প্রেমের টানে সাইপ্রাস থেকে লক্ষ্মীপুরে নেপালি তরুণী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২২ | ৫:৩৩
Link Copied Successfully!

নেপালে সাইপ্রাসে রেস্টুরেন্টে চাকরির সুবাদে দুজনের পরিচয় ও প্রেম। অবশেষে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে সাইপ্রাস থেকে রাসেলের সঙ্গে বাংলাদেশে চলে আসেন জ্যোতি।

গত শুক্রবার জ্যোতি ও রাসেল ঢাকায় আদালতের মাধ্যমে কোর্ট ম্যারেজ এবং রায়পুরে নিকাহ রেজিস্ট্রার দিয়ে বিবাহ সম্পূর্ণ করেন। বুধবার রাতে নেপালি গৃহবধূকে একপলক দেখার জন্য ছুটে আসেন গ্রামবাসী। ইসলাম ধর্ম গ্রহণ করে জ্যোতি থেকে নাম রাখা হয় খাদিজা বেগম।

প্রবাসফেরত রাসেল (৩০) রায়পুর পৌরসভার কাঞ্চনপুর গ্রামের মৃত মনতাজুর রহমান ভূঁইয়াবাড়ির মৃত শহীদ উল্লাহর ছেলে এবং জ্যোতি (খাদিজা আক্তার)(২২) নেপালের সোনাচুড়ি জেলার হেটড়া শহরে বসবাসকারী নিথন জ্যোতির মেয়ে।

বিজ্ঞাপন

রাসেল জানান, প্রায় চার বছর ধরে সাইপ্রাসের একটি কোম্পানিতে কাজ করার সুবাদে জ্যোতির সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার নেপাল থেকে ঢাকায় এসেই জ্যোতির ইসলাম ধর্ম গ্রহণ শেষে শরিয়াহ মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হই।

মঙ্গলবার আমাদের গ্রামের বাড়ি (রায়পুর) আসি। বুধবার পরিবার-স্বজনদের নিয়ে হলুদসন্ধ্যা ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। খাদিজা তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমার কাছে চলে এসেছে। আমিও আর সাইপ্রাস যাব না। বাংলাদেশেই ব্যবসা করব।

জ্যোতি বলেন, নেপালে আমার মা-বাবা, ভাইবোন সবাই আছে। আমি সবার সম্মতি নিয়েই রাসেলের কাছে চলে এসেছি। বাংলাদেশর সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। রাসেল এবং তার পুরো পরিবারকে আমি অনেক ভালোবাসি। আমি আর নেপালে ফিরে যাব না।

বিজ্ঞাপন

রাসেলের মা জানান, ছেলের বউ (নেপালি গৃহবধূ) পেয়ে আমরা খুব খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ আমরা ইসলামি রীতি-নীতি অনুস্মরণ করেই তাদের বিয়ের দিয়েছি। ছেলের কাছে মেয়েটির বর্ণনা শুনে নিজেই বলেছি— তাকে আমাদের দেশে নিয়ে আসতে। বর্তমানে খাদিজা বেগম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে। সবাই দোয়া করবেন তারা যেন ভালোভাবে আগামীর দিনগুলো কাটাতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত