চাঁদপুরে বিদেশগামী ২৪ হাজার যুবকদের ফিঙ্গার টেস্ট-নিবন্ধন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২২ | ৩:৩০
Link Copied Successfully!

চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর কার্যালয় ২০২২-২০২৩ অর্থবছরের নভেম্বর পযর্ন্ত ১১ মাসে ২৩ হাজার ৯১৮ জন বিদেশগামী বা প্রত্যাশী যুবকদের ফিঙ্গার টেস্ট ও নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।

চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের জরিপ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা আজ ২৮ ডিসেম্বর সহকারী সম্পাদক আবদুল গনিকে দুপুরে এ তথ্য জানান ।

প্রাপ্ত তথ্য মতে- প্রায় ২৩ হাজার ৯১৮ জনের ফিঙ্গার টেস্ট গ্রহণ ও নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এরাই মেরিন একাডেমিতে তিন দিনের প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবে বলে জানা যায় ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ ২০০+২০=২২০ টাকার মাধ্যমে চাঁদপুরের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ব্যাংকের জমা রশিদ নিয়ে আসলেই আমাদের এ কার্যালয়ে ফিঙ্গার টেস্ট গ্রহণ করা হয় । সাথে স্ব স্ব ভিসার কপি ও পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে। সিঙ্গার টেস্টের পর বিদেশগামী একজন যুবক চাঁদপুর মেরিনস্থ একাডেমিতে তিন দিনের প্রশিক্ষণ গ্রহণ করার পরেই সে বিদেশে যেতে পারবে । ’

চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বিদেশে গমনেচ্ছুকর্মীদের সপ্তাহে দু’টো করে মাসে ৮টি ব্যাচে প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হয় ।

২০১৭ সালের জুন থেকে প্রত্যেক বিদেশ শ্রমজীবীকে ৩ দিনের ওরিয়েন্টেশন কোর্সটির প্রশিক্ষণ নিতে হয়। এ পর্যন্ত সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ও মালোয়েশিয়ায় ৫০% শ্রমজীবী পুরুষ ও নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশে যেতে পেরেছেন। ২০০৫ হতে ২০১৯ সাল পর্যন্ত পরিসংখ্যান মতে, চাদঁপুরের বৈধ প্রবাসীর সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার। এর পর জাতীয়ভাবে জেলাওয়ারী আর কোনো পরিসংখ্যান তৈরি হয়নি ।

বিজ্ঞাপন

সুত্রটি আরো জানায়, প্রত্যেক বিদেশ গমনেচ্ছুককর্মী যে দেশে যাবেন সে দেশের ভিসা নিশ্চিত হওয়ার পর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত চাঁদপুরের স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থিত সাবেক বিএভিএস ভবনের দ্বিতীয় তলায় ফিঙ্গার টেস্ট সম্পন্ন হওয়ার পর পরই তাকে ২শ’ টাকা ফি দিয়ে ৩ দিনের এ ওরিয়েন্টেশন কোর্সটি সম্পন্ন করতে হয়।

তবে বর্তমানে ফিঙ্গার টেস্টের ক্ষেত্রে বিষয়টি শিথিল করে বিদেশ গমনেচ্ছুককর্মীর পাসপোর্ট থাকলেই ওরিয়েন্টেশন কোর্সটি সম্পন্ন করার সুযোগ পাচ্ছে।

চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির একজন প্রকৌশলী জানান, সরকারি নির্দেশে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ডাটা তৈরি, নিবন্ধন, ফিঙ্গার টেস্ট, পাসপোর্স্ট পরিচিতি ও নম্বর, দূতাবাসের সকল ধরনের সুবিধা পেতে, প্রবাসে অবস্থান কালে যে কোনো সমস্যা সমাধানে,ওয়ার্ক ভিসা,বিমানে উঠার পর কী করণীয়, কর্মক্ষেত্রে যোগদানের পর কী কী করবে বা কী কী করতে পারবে না, সংশ্লিষ্ট দেশের ভাষা ও আবহাওয়া,ভিসা পুন:যাচাই-বাচাই, বিমান বন্দরের প্রবেশের আগে ইমিগ্রেশান কার্যক্রমে করণীয়, প্রয়োজনীয় ক্ষেত্রে দূতাবাসের সাথে যোগাযোগ,উপার্জিত টাকা প্রেরণের পদ্ধতি প্রভৃতি ক্ষেত্রে এ কোর্স গ্রহণ কালে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণটি বিদেশগামীদের জন্যে বাধ্যতামূলক ।

এছাড়াও বিদেশ গমনেচ্ছুককর্মীর সকল ডাটা সংরক্ষণে চাঁদপুরের এ ইনস্টিটিউট অব মেরিনটেকনোলজি প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বিদেশে যেকোনো বিমান বন্দরে তার পাসপোর্ট নাম্বারে ক্লিক করলেই ঔ যুবকের সকল ডাটা ইমিগ্রেশান কর্মকর্তাগণ জেনে যাবে এবং তার আগমনের বৈধতা সম্পর্কে পরিষ্কার তথ্য জানতে পারবে। ফলে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না।

২০১৭ সালের আগে একজন বিদেশ গমনকারীকে বাধ্যতামূলক এ প্রশিক্ষণটির জন্যে ঢাকায় এবং পরবর্তীতে কুমিল্লায় দিনের পর দিন অফিসের বারান্দায় বসে কিংবা রাত অতিবাহিত করতে হতো। বর্তমানে চাঁদপুরের বিদেশগামী মানুষ জেলা শহরেই এ সুযোগ পাচ্ছে। এর পরও কোনো বিদেশগামী অবৈধভাবে গেলে তার কোনো তথ্য এ অফিস থেকে পাওয়া যাবে না ।

এদিকে চাঁদপুর শহরের প্রায় ৮ কি.মি. পূর্বে কুমিল্লা রোডের উত্তর পাশে চাঁনখারপুল নামক স্থানে ৩৫ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হচ্ছে। চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি চাঁদপুর-হাইমচর আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ১ নভেম্বর ২০১৮ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গণপূর্ত বিভাগ চাঁদপুর প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে একজন সহকারী তড়িৎ প্রকৌশলী তথ্য জানান। যার নির্মাণ কাজ চলমান রয়েছে। ৪০ টি উপজেলায় ৪০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রাম ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হচ্ছে।

এটি জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো দেয়া তথ্য মতে জানা যায়- এখানে প্রবাসী শ্রমজীবীদের সার্বিক ও গমনাচ্ছুকদের কর্মের প্রশিক্ষণ, ফিঙ্গার টেস্ট ও তিন দিনের প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা থাকবে। এছাড়াও প্রবাসীদের কল্যাণে সার্বিক সহায়তা দান হিসেবে একটি ইউনিট থাকবে বলে জানা যায়।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়