সেরা করদাতাদের সম্মাননা দিল কর অঞ্চল-কুমিল্লা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২২ | ৬:০৬
Link Copied Successfully!

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর অঞ্চল -কুমিল্লা কর্তৃক কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা এবং কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৪৯জন করদাতা এবং একজন ট্যাক্স কার্ডধারীসহ মোট ৫০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার নজরুল এভিনিউ রোডের কর ভবন প্রাঙ্গনে ২০২১-২০২২ কর বর্ষে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদী, মহিলা ও তরুণ ক্যাটাগরিতে নির্বাচিত করদাতাদের সম্মাননা প্রদান করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা’র কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন। কর অঞ্চল- কুমিল্লা’র কমিশনার খন্দকার খুরশীদ কামালের সভাপতিত্বে মঞ্চে আরো উপস্থিত ছিলেন কর আইনজীবী সমিতি, কুমিল্লা’র সাধারণ সম্পাদক মোঃ ইরফানুল হাসান।

উপ কর কমিশনার রাশেদ রেজা ও সহকারী কর কমিশনার মাসরুরা শারমিন ওয়ারেছী এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মিজ্ ফারজানা নাজনীন।

বিজ্ঞাপন

কর অঞ্চল-কুমিল্লা’র উপ কর কশিনার, সদর দপ্তর (প্রশাসন) মো. আরিফুল হাসান মজুমদার জানান, এবছর চারটি ক্যাটাগরিতে কর অঞ্চল-কুমিল্লা থেকে মোট ৪৯জন সেরা করদাতা এবং ১ জন ট্যাক্স কার্ডধারীসহ মোট ৫০ জন জাতীয়ভাবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।

জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, এ কে সামাদ সাগর, ডা: দিলীপ কুমার রায়। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে শাহ মো: আলমগীর খান, ডা: মো: বদরুল আলম। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে নাছিমা আক্তার চৌধুরী এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা প্রাপ্ত হয়েছেন মো: আবুল কাশেম পাটোয়ারী।

কুমিল্লা জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো: কামরুজ্জামান ভূইয়া, মো: খোরশেদ আলম, মো: শরফরাজ হাসান। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে হাজী মো: জানু মিয়া, মো: আবদুস ছাত্তার। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে জেসমিন আক্তার এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন সাইফুর রহমান।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো: রুহুল আমিন ভূইয়া, মো: খায়রুল হাসান, এ.এস.এম মহিউদ্দিন মোনেম। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে অসিত কুমার বনিক, আবু জাহের মৃধা। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে ঝুমা সাহা এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন আওলাদ আলী।

চাঁদপুর জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো: সেলিম খান, মো: লতীফ তপদার, ফারুক আহমদ আখন। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে প্রদীপ কুমার সাহা, জীবন কৃষ্ণ সাহা। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে পিংকী আক্তার এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন শান্ত খান।

ফেনী জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন শুসেন চন্দ্র শীল, বেলায়েত হোসেন, মো: ফারুক হারুন । দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে দিল আফরোজ বেগম ও বিলাস চন্দ্র সাহা। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা মোসা. আলেয়া আক্তার ঝুমুর এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন মো: হেলাল উদ্দিন।

লক্ষীপুর জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো: রিয়াসাত হোসেন, সঞ্জীব মজুমদার, খোরশেদ আলম। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে মিলন কান্তি পাল, ফজলুল কাদের দুলাল। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে সুলতানা রাবেয়া খানম এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন মো: রাসেল রায়হান।

নোয়াখালী জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো: আবু তাহের, আমিরুল হায়দার চৌধুরী ও মো: হুমায়ুন কবির। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে এবিএম মহিউদ্দিন চৌধুরী, ডা. মো: সাহাবুদ্দিন। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে আরাধনা সাহা এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন মো: ফিরোজুজ্জামান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ