হাজীগঞ্জে ১২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৮৪ টির মধ্যে ৪৬ পদ শূণ্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২২ | ১২:৫১
Link Copied Successfully!
সাধারণ রোগের চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভীড় -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৮৪টি পদের মধ্যে ৪৬ টি পদ শূন্য থাকায় মফস্বলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন হচ্ছে।

প্রতিটি কেন্দ্রে পদ সংখ্যা ৭টি। এর মধ্যে এক জন এম ও, এক জন এস এ সি এমন ও, ১জন ডাভলিউ ভী, ১জন এফ পি আই,  ১জন এফডিভলিউ, ২ জন আয়া ও ১ জন এম এল এস এস সহ মোট সাতটি পদ নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা করার কথা রয়েছে।

তবে ১২ টির মধ্যে এম ওর সব কয়টি শূন্য। তবে করোনার কারণে উপরের আদেশে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম। এছাড়া ১২টি এস এ সি এম ও রং ৫টি ,FWV এর ৫টি, সিআইএর ২টি, এবং ডাভলিও এর ৬৩ পদেও ১০ টি আয়া, ১২টির ৭টি এবং এম এল এস এস এর ১২ পদের মধ্যে ৫ টি পদ শূন্য রয়েছে।

বিজ্ঞাপন

এতে করে মফস্বলের সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ৮ নং হাঁটিলা পূর্ব ইউনিয়নের নবনির্মিত অত্যাধুনিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী ইউনিয়ন কর্মকর্তা ইয়াছিন আরাফাত অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এদিন তিনি ৫৮ জন সাধারণ রোগী, ১৭ জন শিশু রোগী,৩ জন গর্ভবতীর সেবা ও এক জন কে পরিবার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

এলাকা বাসীর কাছে এখনো এ কেন্দ্রের সকল প্রকার সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছানো সম্ভব হয়নি। এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সুধীজনের অবহেলা রয়েছে বলে জানা যায়।

যদিও সরাসরি বেসরকারী টেলিভিশন চ্যানেলে বহু বার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সকল চিকিৎসা সেবার বিষয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন। কিন্তু সাধারণত মহিলারা বিভিন্ন সিরিজ সিরিয়ার দেখা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

সরকার স্বাস্থ্য সেবা মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে এ সকল কেন্দ্র গুলো ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন সিমীত জনবল নিয়ে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত