
লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর শীতবস্ত্র বিতরণ
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে লবাইরকান্দী সমাজ কল্যান সংসদের উদ্যোগে গরিব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার লবাইরকান্দী এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমিজ উদ্দিন প্রধান, লবাইরকান্দী সমাজ কল্যান সংসদের সভাপতি-আবু মুসা অনিক, সিনিয়র সহ সভাপতি-মামুনুর রশিদ, সহ সভাপতি-নাজমুল আলম দিপু, সাধারন সম্পাদক-সোহরাফ হোসেন,
সাংগঠনিক সম্পাদক-শাহাদাত হোসেন’সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনের সভাপতি-আবু মুসা অনিক জানান, সংগঠনটির মুল উদ্দেশ্য গরীব, অসহায়, বঞ্চিত, দুস্থ, প্রতিবন্ধি, ছিন্নমূল শিশু এবং পথশিশুদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করা। সেই সঙ্গে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবের দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা, হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ান”লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ” তারা প্রতিবছর শীর্তাত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে বলে ঘোষণা দেন।








