POPULAR BD NEWS
Popular BD News Logo

লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর শীতবস্ত্র বিতরণ 

সুমন আহমেদ | প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে লবাইরকান্দী সমাজ কল্যান সংসদের  উদ্যোগে গরিব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার লবাইরকান্দী এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমিজ উদ্দিন প্রধান, লবাইরকান্দী সমাজ কল্যান সংসদের সভাপতি-আবু মুসা অনিক, সিনিয়র সহ সভাপতি-মামুনুর রশিদ, সহ সভাপতি-নাজমুল আলম দিপু, সাধারন সম্পাদক-সোহরাফ হোসেন,
সাংগঠনিক সম্পাদক-শাহাদাত হোসেন’সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনের সভাপতি-আবু মুসা অনিক জানান, সংগঠনটির মুল উদ্দেশ্য গরীব, অসহায়, বঞ্চিত, দুস্থ, প্রতিবন্ধি, ছিন্নমূল শিশু এবং পথশিশুদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করা। সেই সঙ্গে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবের দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা, হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ান”লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ” তারা প্রতিবছর শীর্তাত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে বলে ঘোষণা দেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন