
চাঁদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান


মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মমিন উল্লাহ পাটওয়ারী বীর প্রতিক।
এ সময় ১৯৭১ সালে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৬৩ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যের সংবর্ধনা দেয়া হয়।


চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।








