
চাঁদপুরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রেমিকার মৃত্যু: প্রেমিক শ্রীঘরে


প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ১৯ বছর বয়সী আরিফা আহনাফ জান্নাত নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর জাফর বাড়ি এলাকা নামক স্থানে।
পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহী ওই নারীর প্রেমিক খলিলুর রহমানকে আটক করেছে।সে ফেনী জেলায় কর্মরত আনসার সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের মাস্টার্স এর শিক্ষার্থী।


নিহত আরিফা আহনাফ জান্নাত ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী । সে রুপসা পায়ছাড়া গ্রামের আব্বাস পাটোয়ারীর মেয়ে।
আটক প্রেমিক খলিলুর রহমান একই উপজেলার উত্তর কেরুয়া পৌর ১ নং ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে। ওই কিশোরীর সাথে আনসার সদস্য খলিলুর রহমানের ১ মাস পূর্বে ফেসবুক মেসেঞ্জারে পরিচয় হয়।
সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের জেরে তারা শুক্রবার হাজীগঞ্জে ঘুরতে যায়। শুক্রবার দুপুর আড়াই টার সময় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহমাহমুদপুর এলাকার জাফর বাড়ি নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নীচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান,ওই কিশোরীর প্রেমিক খলিলুর রহমানকে আটক করা হয়েছে। ওই নারীর স্বজনদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Ni/N








