মদ খেয়ে পাঁচ পুলিশকে পেটাল চেয়ারম্যানের ছেলে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২২ | ৫:২৬
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের বন্দরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের কাগজপত্র চাওয়ায় মদ খেয়ে গভীর রাতে টহল ডিউটিরত পুলিশকে মারধরের খবর পাওয়া গেছে।  বন্দরের মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাত ১২টার দিকে  কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন।

এসময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আরোহীর পরিচয় জানতে চাইলে আরোহী চেয়ারম্যান ছেলে শুভর লোক পরিচয় দেয় এবং বিয়ে বাড়িতে এসেছেন বললে তাকে ছেড়ে দেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে  ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়।  এসময় পুলিশের গাড়িচালক কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।  এ ঘটনায় পুলিশের এএসআই শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।  বৃহস্পতিবার রাতে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলে মাহমুদুল হাসান শুভকে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার শুভর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

 

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত