চাঁদপুর পৌরসভা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২২ | ৫:২৫
Link Copied Successfully!
চাঁদপুর পৌরসভার রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে সড়কে ওপর উঠানো ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের মিশনরোড পূর্ব মাথা শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শহরের গুরুত্বপূর্ণ এই স্থানটি ৪টি সড়ক সংযুক্ত হয়েছে। বাসস্ট্যান্ড থেকে স্টেডিয়াম রোড, ফরিদগঞ্জ উপজেলা থেকে প্রবেশের জন্য বঙ্গবন্ধু সড়ক, শহর থেকে বের হওয়ার জন্য মিশন ও নিউ ট্রাক রোড একই স্থানে মিলিত হয়েছে।
কিন্তু ৪ সড়কের মোড়ে রেলক্রসিং থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান পৌরসভার সড়কের ওপরে এনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন অবৈধভাবে দখল করে রাখে।
যার ফলে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এবং বিকেলে এই এলাকায় দীর্ঘ সময় যানজট লেগে থাকে।
চাঁদপুর পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান জানান, শহরের আবাসিক এলাকা বেড়েছে। একই সাথে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন। যে কারণে শহরের সড়কগুলো প্রশস্থ করণের ওপর গুরুত্ব দিয়েছে পৌর মেয়র জিল্লুর রহমান।
পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে পৌরসভার সড়কে অবৈধভাবে দখলে থাকা ব্যবসায়ীদেরকে একদিন আগে নোটিশ করা হয়েছে। আজকে আমরা অবৈধভাবে দখলে থাকা ব্যবসায়ীদের স্থাপনা উচ্ছেদ করেছি। কারণ অবৈধভাবে সড়কের পাশ দখলে থাকায় সাধারণ মানুষ হাঁটার সুযোগও থাকে না।
পর্যায়ক্রমে জনস্বার্থে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে পৌরসভার সহকারী প্রকৌশলী এম.এ. হাসান, প্রকৌশলী দিলিপসহ কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর