
শাহরাস্তির মাদক ব্যবসায়ী রবিউল ইয়াবাসহ হাজীগঞ্জে গ্রেফতার
Link Copied Successfully!

শাহরাস্তির মাদক ব্যবসায়ী রবিউল’কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর কুমিল্লা -চাঁদপুর মহাসড়কের ব্রীজের কাছে অবস্থান নেয় এসআই মোঃ ইউনুস মিয়া ও তার সঙ্গীয় ফোর্স।
ওইসময় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত রবিউল শাহরাস্তি উপজেলার সেতরা এলাকার বাসিন্দা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনাচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








