বাবাকে হাসপাতালে নেয়ার কথা বলে জামাতা ও ছোট ছেলে লিখে নিলো ব্যবসা প্রতিষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২২ | ৫:১৭
Link Copied Successfully!
পরিবারের বাবার মৃত্যুর পর জানালো গেলো চিকিৎসা করানো হয়নি। চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে ঢাকার কারওয়ান বাজারে তিল তিল করে গড়ে তোলো বাবার ব্যবসা প্রতিষ্ঠানটি লিখে নিলো বড় জামাতা ও ছোট ছেলে।
ঘটনাটি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৯নং বোলাকোট ইউনিয়নের নোয়াপাড়া হাজী বাড়ীতে ঘটে।
ওই বাড়ীর প্রয়াত শামছুল হক মাষ্টারের অস্বাভাবিক মৃত্যু ও ব্যবসা প্রতিষ্ঠান আত্মসাতের চেষ্টার ঘটনায় আদালতে মামলা দায়ের করেন বড় ছেলে জিয়াউর রহমান। শেষ বয়সে সন্তানদের লোভের কাছে হেরে গেলেন শামছুল হক মাষ্টার।
গেল ২৩ নভেম্বর নিজের আপন ঠিকানায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আগের দিন রাজধানীর  কারওয়ান বাজারে ছোট জামাতা দেলোয়ার হোসেনের কাছে নিয়ে যান স্ত্রী মমতাজ বেগম ও ছোট ছেলে শাহ পরান। সেখানে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পবিত্র ভান্ডার লিখে নেয় বড় জামাতা। ৩ লাখ টাকা ক্যাশ ও ৫৭ লাখ টাকার চেক প্রদান করেন দেলোয়ার হোসেন। শাহ পরাণ আবার তার বাবার কাছ থেকে ৫৭ লাখ টাকার একটি চেক লিখে নেয়। রাতে বাসায় ফেরার পরদিন সকালে মারা যান শামছুল হক মাষ্টার।
শামছুল হক মাস্টারের বড় ছেলে ও দুই মেয়ে বাবার মৃত্যুর রহস্য উদঘাটনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
সরজমিনে গিয়ে শাহ পরাণ ও দেলোয়ারের খোঁজ মিলেনি। তবে দেলোয়ারের মেয়ে দাবী করেন, দোকান বুঝে দিলে টাকা দেয়া হবে শামছুল হক মাষ্টারের স্ত্রী মমতাজ বেগম তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবী করেন।
এছাড়া দোকান বিক্রির টাকা সমবন্টন করে দেয়া হবে বলে জানান তিনি। শামছুল হক মাষ্টারের প্রথম স্ত্রী মারা যান। সেই সংসারে এক ছেল তিন মেয়ে। দ্বিতীয় স্ত্রীর একমাত্র ছেলে শাহ পরাণ। বৃদ্ধ শামছুল হক মাষ্টারের অর্থ সম্পদের লোভের কাছে কি প্রাণ বিলিয়ে দিতে হলো? এমন প্রশ্ন এলাকাবাসীর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর