চাঁদপুরে দুই দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২২ | ২:৫৯
Link Copied Successfully!

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে চাঁদপুরে দুই দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জেলা সদরের প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন এর ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মোবাইল সাংবাদিকতা বিষয়ক কর্ম কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ইউল্যাব মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোবাইল সাংবাদিকতা বিষয়ক অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ধারণা গ্রহণ ও বাস্তব ধারণা প্রদান করা হয়।

সাংবাদিকদেরকে গণমাধ্যম এর জন্যে সরকারের উদ্যোগ সম্পর্কে ধারণা প্রদান ও মতবিনিময় করেন পিআইবি’র উপপরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ সাংবাদিক নেতারা।

সমাপনী দিন শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে মোবাইল সাংবাদিকতায় নীতি নৈতিকতার চর্চা সম্পর্কে ধারণা গ্রহণ করবেন এবং সনদপত্র প্রদান করবেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর