বাংলাদেশের তিন বোলার ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দশে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২২ | ১:০৬
Link Copied Successfully!

এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত সাকিব আল হাসান। আগেই দুই বোলার ছিলেন, নতুন করে আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের সেরাদের তালিকায় ঢুকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। সব মিলিয়ে এখন বাংলাদেশের তিন বোলার সেরা দশে।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেন সাকিব। বাঁহাতি এ স্পিনার দ্বিতীয় ওয়ানডেও নেন ২ উইকেট। স্বভাবতই বোলার র‌্যাংকিংয়ে বড়সড় লাফ দিয়েছেন তিনি। সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে ওঠে এসেছেন ওয়ানডের বিশ্বসেরা এ অলরাউন্ডার। এখন তার রেটিং পয়েন্ট ৬৪৭।

এদিকে সিরিজে এখন পর্যন্ত দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেও দুই ম্যাচে ১ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে গেছেন। ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে কাটার মাস্টার।

বিজ্ঞাপন

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মের থাকা মেহেদি হাসান মিরাজ দুই ম্যাচে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়েছেন। ৬৪৮ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তালিকার আট নম্বরে। অর্থাৎ আট, নয়, দশ— আইসিসির বোলার র‌্যাংকিংয়ে টানা তিনটি অবস্থানে এখন বাংলাদেশের তিনজন।

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত