
মহান বিজয় দিবস উপলক্ষে তাঁত বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন
Link Copied Successfully!

মহান বিজয় দিবস উপলক্ষে তাঁত বস্ত্র ও কুটিরশিল্প মেলায় পায়রা উড়িয়ে উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির।
সোমবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে হ্যালো সেবা একটি সামাজিক ও সেবামূলক সংগঠন এর উদ্যোগে একমাস ব্যাপী তাঁত বস্ত্র ও কুটিরশিল্প মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মোঃ ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে মোঃ শাহাজালাল সর্দার দিপুর ও শাহীন আলম মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজেের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজি।
ওইসময় উপস্থিত ছিলেন বলাখাল আদর্শ ফেন্ডস ক্লাবের সভাপতি ও মেলার উদযাপন কমিটির সমন্বয় কারী মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক বিল্লাল মিজি, মেহেদী হাসান লিটন, মোস্তফা কামাল, ইমরান হোসেন, খোরশেদ আলম, মীর হোসেন, কাউসার হোসেন, শাহাদাত মিজি প্রমুখ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।








