
চাঁদপুরে প্রতিবন্ধী দিবস পালিত
Link Copied Successfully!

চাঁদপুরে “অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পরিবর্তন, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ পালিত হয়েছে।
চক্ষু শিবির, ফিজিওথেরাপী সেবা প্রদান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) মহোদয় উপস্থিত ছিলেন ।
চাঁদপুর মহোদয় প্রতিবন্ধী ও উপস্থিত ব্যাক্তিবর্গের উদ্দেশ্যে পুলিশ সুপার জানান, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সকল নাগরিকের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে সমান অধিকার। এই দেশে আপনাদের অধিকার কোন দিকে কম না। সরকার প্রতিবন্ধীদের মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। চাঁদপুর জেলার প্রতিটি থানায় আপনাদের পুলিশি সেবা দ্রুত প্রদানের জন্য প্রতিবন্ধী হেল্প ডেস্ক চালু আছে। আপনাদের যেকোন আইনি সহায়তা প্রদানের জন্য জেলা পুলিশ, চাঁদপুর সদা তৎপর।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা প্রসাশক কামরুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সদস্য বৃন্দরা।








