
পাঁচ ডিসেম্বর চাঁদপুরে বিজয় মেলার উদ্বোধন
Link Copied Successfully!


আগামী পাঁচ ডিসেস্বর সকাল দশটায় ঐতিহাসিক চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।
চাঁদপুর আউটার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি।
উদ্বোধনী অনুৃষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠকগণ উপস্থিত থাকবেন।


ঐতিহাসিক এ আয়োজনে সর্বস্তরের মুক্তিকামী মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুুদ।
Ni/N








